ইসহাক স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
ইসহাক স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৩৬০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৩৬০০ প্রশ্ন
পাতা ২৭/১৮০
-
৫২১
একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 1.5Ω এবং এটি সর্বোচ্চ 0.3A পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 2.0A পর্যন্ত প্রবাহ মাপতে কত রোধের সান্ট দরকার?
- ক 0.234Ω
- খ 0.222Ω
- গ 0.254Ω
- ঘ 0.264Ω
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.264Ω
এখানে,
G = 1.5 Ω, Ig = 0.3 A, I = 2.0 A
সান্টের প্রবাহ, Is = 2.0 − 0.3 = 1.7 A
আমরা জানি,
IgG = IsS
বা, S = 0.3 × 1.51.7 = 0.451.7
∴ S ≈ 0.264 Ω -
৫২২
12V তড়িচ্চালক শক্তি এবং 0.1Ω অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7.0V। মোটরে সরবরাহকৃত কারেন্টের মান কত?
- ক 50A
- খ 70A
- গ 120A
- ঘ 190A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 50A
এখানে,
E = 12 V, r = 0.1 Ω, V = 7 V
আমরা জানি,
V = E − Ir
বা, 7 = 12 − I × 0.1
বা, 0.1I = 5
∴ I = 50 A -
৫২৩
একটি নলাকার তামার তারের রোধ R। আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত?
- ক 2R
- খ 4R
- গ 8R
- ঘ R2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4R
আয়তন স্থির থাকায়, AL = A'L'
L' = 2L হলে A' = A2
আমরা জানি,
R = ρLA
∴ R' = ρ(2L)A/2 = 4 × ρLA = 4R -
৫২৪
যদি 5A তড়িৎ 3 ঘণ্টা ধরে একটি বাতির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে ওই বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান---
- ক 3.6 × 104 C
- খ 5.4 × 104 C
- গ 1.4 × 103 C
- ঘ 3.6 × 106 C
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5.4 × 104 C
এখানে,
I = 5 A, t = 3 h = 3 × 3600 s = 10800 s
আমরা জানি,
Q = It
বা, Q = 5 × 10800
∴ Q = 5.4 × 104 C -
৫২৫
5Ω রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 C চার্জ প্রবাহিত হলে রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হবে?
- ক 6V
- খ 12V
- গ 48V
- ঘ 60V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 60V
প্রতি মিনিটে (60s) চার্জ প্রবাহিত হয় 720C, তাই প্রবাহ, I = Qt = 72060 = 12A বিভব পার্থক্য, V = IR = 12 × 5 = 60V সঠিক উত্তর: ঘ) 60V -
৫২৬
নিচের বর্তনী চিত্রের আলোকে ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও:

বর্তনীর প্রবাহমাত্রা কত?- ক 33.33 A
- খ 1.5 A
- গ 0.67 A
- ঘ 0.33 A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.33 A
R1, R2, R3 শ্রেণিতে যুক্ত।
তুল্য রোধ, R = 10 + 10 + 10 = 30 Ω
আমরা জানি,
I = ER = 1030
∴ I = 0.33 A -
৫২৭
নিচের বর্তনী চিত্রের আলোকে ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও:

যদি A ও B বিন্দুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তবে বর্তনীর প্রবাহমাত্রা কত হবে?- ক 1.5 A
- খ 1 A
- গ 0.67 A
- ঘ 0.33 A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1 A
A ও B পরিবাহী তার দিয়ে যুক্ত করলে R2 ও R3 লঘুবর্তিত (short) হয়ে যায়, বর্তনীতে কেবল R1 থাকে।
∴ I = ER1 = 1010 = 1 A -
৫২৮
নিচের উদ্দীপকের আলোকে ৭৪ ও ৭৫নং প্রশ্নের উত্তর দাও :

I এর মান কত?- ক 1 A
- খ 2 A
- গ 3 A
- ঘ 4 A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 4 A
R1 ও R2 সমান্তরালে, তাই এদের বিভব পার্থক্য সমান:
V = I1R1 = 3 × 2 = 6 V
I2 = VR2 = 66 = 1 A
∴ I = I1 + I2 = 3 + 1 = 4 A
বিঃদ্রঃ বইয়ের উত্তরমালায় (ক) দেওয়া আছে, যা ভুল; I হলো মূল প্রবাহ (I1 + I2) = 4 A; 1 A হলো I2-এর মান। পরের প্রশ্নের (৭৫) উত্তর 12 V-ও I = 4 A ধরেই পাওয়া যায়। -
৫২৯
নিচের উদ্দীপকের আলোকে ৭৪ ও ৭৫নং প্রশ্নের উত্তর দাও :

E এর মান কত?- ক 4V
- খ 6V
- গ 9V
- ঘ 12V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 12V
সমান্তরাল অংশের বিভব পার্থক্য = 3 × 2 = 6 V এবং মূল প্রবাহ I = 3 + 1 = 4 A
R3-এর বিভব পার্থক্য = IR3 = 4 × 1.5 = 6 V
∴ E = 6 + 6 = 12 V -
৫৩০
আপেক্ষিক রোধের একক কোনটি?
- ক Ω·m−1
- খ Ω
- গ Ω·m
- ঘ Ω·m−2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Ω·m
আপেক্ষিক রোধ (resistivity), ρ = RAL এককের দিক থেকে: [ρ] = Ω × m2m = Ω·m সঠিক উত্তর: গ) Ω·m -
৫৩১
নিচের উদ্দীপকটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:
উদ্দীপকের গ্যালভানোমিটারের রোধ 90 Ω
বর্তনীর ABDA অংশে কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে নিচের কোন সমীকরণটি পাওয়া যায়?- ক 8I1 + 90Ig − 32I2 = 0
- খ 8I1 + 90Ig + 32I2 = 0
- গ 8I1 − 90Ig − 32I2 = 0
- ঘ 8I1 − 90Ig + 32I2 = 0
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 8I1 + 90Ig − 32I2 = 0
ABDA বদ্ধ পথে কোনো তড়িচ্চালক বল নেই, তাই ΣIR = 0।
A→B (P = 8Ω, প্রবাহ I1 একই দিকে): +8I1
B→D (G = 90Ω, প্রবাহ Ig একই দিকে): +90Ig
D→A (R = 32Ω, প্রবাহ I2 A থেকে D-এর দিকে, অর্থাৎ বিপরীত): −32I2
∴ 8I1 + 90Ig − 32I2 = 0 -
৫৩২
নিচের উদ্দীপকটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:
উদ্দীপকের গ্যালভানোমিটারের রোধ 90 Ω
ব্রিজের চতুর্থ বাহু (S)-এ কত রোধ কীভাবে যোগ করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে?- ক 96Ω সমান্তরালে
- খ 56Ω শ্রেণিতে
- গ 96Ω শ্রেণিতে
- ঘ 56Ω সমান্তরালে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 56Ω শ্রেণিতে
এখানে,
P = 8 Ω, Q = 24 Ω, R = 32 Ω, S = 40 Ω
সাম্যাবস্থার শর্ত, PQ = RS'
বা, S' = QRP = 24 × 328 = 96 Ω
S = 40 Ω থেকে 96 Ω করতে হলে শ্রেণিতে যোগ করতে হবে = 96 − 40 = 56 Ω
∴ 56 Ω শ্রেণিতে -
৫৩৩
শান্ট হলো যন্ত্রের সাথে---
- ক সমান্তরালে যুক্ত উচ্চমানের রোধ
- খ সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ
- গ শ্রেণিতে যুক্ত উচ্চমানের রোধ
- ঘ শ্রেণিতে যুক্ত নিম্নমানের রোধ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ
শান্ট হলো একটি নিম্নমানের (কম মানের) রোধ, যা গ্যালভানোমিটার বা অ্যামিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হয়, যাতে অধিকাংশ প্রবাহ শান্টের মধ্য দিয়ে চলে যায় এবং যন্ত্রের পাল্লা বাড়ে।
শান্ট সমান্তরালে থাকে বলে (গ) ও (ঘ) ভুল; আবার এর রোধ খুব কম হতে হয় বলে (ক) ভুল।
∴ সঠিক উত্তর (খ)। -
৫৩৪
60W—220V এবং 60W—110V লেখা বাল্ব দুটির রোধের অনুপাত কত?
- ক 1 : 1
- খ 2 : 1
- গ 1 : 4
- ঘ 4 : 1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 4 : 1
আমরা জানি, R = V2P
P সমান হলে R ∝ V2
∴ R1R2 = (220110)2 = 4
∴ R1 : R2 = 4 : 1 -
৫৩৫

কির্শফের সূত্র ব্যবহার করে O বিন্দুতে তড়িৎপ্রবাহ I এর মান কত?- ক 0.6 mA
- খ 1.6 mA
- গ 2.4 mA
- ঘ 5.4 mA
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.6 mA
O বিন্দুতে প্রবেশকারী প্রবাহ: 1.9 mA (R3 থেকে), 0.5 mA (R1 থেকে) ও I (কোষ থেকে)
নির্গমনকারী প্রবাহ: 3 mA (R2-এর দিকে)
কির্শফের প্রথম সূত্র অনুযায়ী,
1.9 + 0.5 + I = 3
∴ I = 0.6 mA -
৫৩৬
অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সঠিক সমীকরণ কোনটি?
- ক S = (n − 1)r
- খ S = n(r − 1)
- গ S = r(n − 1)
- ঘ S = (n − 1)r
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) S = r(n − 1)
গ্যালভানোমিটারের (রোধ r) পাল্লা n গুণ বৃদ্ধি করতে চাইলে নতুন সর্বোচ্চ প্রবাহ হবে nIg (যেখানে Ig মূল পূর্ণমাত্রার প্রবাহ)। অতিরিক্ত প্রবাহ (nIg − Ig) শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। শান্ট শর্ত: Ig×r = (nIg − Ig)×S = Ig(n−1)S ⟹ r = (n−1)S ⟹ S = r(n−1) সঠিক উত্তর: গ) S = r(n−1) -
৫৩৭
একই ধরনের n সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ x। তারগুলিকে শ্রেণিতে যুক্ত করলে তুল্য রোধ কত?
- ক nx
- খ n2x
- গ xn
- ঘ xn2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) n2x
প্রতিটি রোধ R হলে, সমান্তরালে: x = Rn ⟹ R = nx
শ্রেণিতে: Rs = nR = n × nx = n2x -
৫৩৮
2, 3 এবং 5 ohm মানের তিনটি রোধের শ্রেণিতে 2V বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। 3Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?
- ক 0.6V
- খ 23 V
- গ 13 V
- ঘ 43 V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.6V
শ্রেণি সমবায়ে মোট রোধ = 2 + 3 + 5 = 10Ω মোট প্রবাহ, I = VR = 210 = 0.2A 3Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, V3 = I × 3 = 0.2 × 3 = 0.6V সঠিক উত্তর: ক) 0.6V -
৫৩৯
প্রদত্ত বর্তনীতে A এবং B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত?

- ক −2V
- খ 2V
- গ 5V
- ঘ 2011 V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2V
সমান্তরাল শাখা দুটির প্রতিটির রোধ 1 + 3 = 4 Ω, তাই তুল্য রোধ 2 Ω।
মোট রোধ = 3 + 2 = 5 Ω, মূল প্রবাহ i = 105 = 2 A, প্রতি শাখায় i2 = 1 A
বাম সংযোগবিন্দুর বিভব V0 ধরলে,
VA = V0 − 1 × 1 = V0 − 1
VB = V0 − 1 × 3 = V0 − 3
∴ VA − VB = 2 V -
৫৪০

নিচের কোন দুটি বিন্দুর মধ্যকার রোধ সর্বোচ্চ?- ক A ও B
- খ C ও D
- গ B ও D
- ঘ D ও A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) B ও D
যেকোনো দুটি বিন্দুর মধ্যে বর্তনীর দুটি অংশ সমান্তরালে থাকে (মোট রোধ 1 + 2 + 3 + 4 = 10 Ω)।
A ও B: 1 Ω ও 9 Ω → 1 × 910 = 0.9 Ω
C ও D: 3 Ω ও 7 Ω → 3 × 710 = 2.1 Ω
B ও D: (2 + 3) Ω ও (1 + 4) Ω → 5 × 510 = 2.5 Ω
D ও A: 4 Ω ও 6 Ω → 4 × 610 = 2.4 Ω
∴ B ও D-এর মধ্যকার রোধ সর্বোচ্চ।
ইসহাক স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।