তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১০৬/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. কোনো দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ 5.5 × 1011 kW h। রূপান্তরিত ভরের পরিমাণ কত কিলোগ্রাম ?

    • ক 5.5 kg
    • খ 11.0 kg
    • গ 22.0 kg
    • ঘ 16.5 kg
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 22.0 kg

    E = 5.5 × 1011 kWh = 5.5 × 1011 × 3.6 × 106 J = 1.98 × 1018 J
    E = mc2 ⇒ m = Ec2 = 1.98 × 10189 × 1016 = 22 kg

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. কোনো একটি বস্তু কণার গতিশক্তি ও নিশ্চল শক্তি সমান হলে কোনটি সঠিক ?

    • ক mo = 12mc2
    • খ m = 2mo
    • গ mo = 2m
    • ঘ mo = 2mc2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) m = 2mo

    গতিশক্তি K = mc2 - m0c2। শর্তমতে K = m0c2
    ∴ mc2 - m0c2 = m0c2 ⇒ mc2 = 2m0c2 ⇒ m = 2m0

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. 1 u বা, 1 amu (1.6605 × 10-27 kg) ভরের সমতুল্য শক্তি কত ইলেকট্রন ভোল্ট ?

    • ক 9.34 × 108 eV
    • খ 10.5 × 108 eV
    • গ 9.5 × 108 eV
    • ঘ 9.15 × 108 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 9.34 × 108 eV

    E = mc2 = 1.6605 × 10-27 × (3 × 108)2 = 1.494 × 10-10 J
    eV এককে: 1.494 × 10-101.6 × 10-19 = 9.34 × 108 eV (≈ 934 MeV; সূক্ষ্ম মান 931.5 MeV)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে—এ ঘটনাকে কী বলে ?

    • ক দৈর্ঘ্য সংকোচন
    • খ ভরের আপেক্ষিকতা
    • গ কাল-দীর্ঘায়ন
    • ঘ সময় সঙ্কোচন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) কাল-দীর্ঘায়ন

    t = t0√(1 - v2c2) — স্থির পর্যবেক্ষকের কাছে গতিশীল ঘড়ির দুই টিকের মধ্যবর্তী সময় বেশি মনে হয়, অর্থাৎ গতিশীল ঘড়ি ধীরে চলে। একে কাল দীর্ঘায়ন (Time dilation) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় ?

    • ক ইয়ং
    • খ মাইকেলসন-মোরলে
    • গ আইনস্টাইন
    • ঘ গ্যালিলিও
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) মাইকেলসন-মোরলে

    ১৮৮৭ সালে মাইকেলসন ও মোরলে ব্যতিচারমাপক যন্ত্র দিয়ে পৃথিবীর সাপেক্ষে 'ইথার বাতাস' শনাক্ত করার চেষ্টা করেন, কিন্তু প্রত্যাশিত ব্যতিচার ঝালরের সরণ পাননি। এ নেতিবাচক ফলাফল ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. একজন মহাকাশচারী তাঁর গতির সাহায্যে 60 ly দূরত্বকে 48 ly অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন। এজন্য তার বেগ হতে হবে —

    • ক 0.6 c অপেক্ষা বেশি
    • খ 0.6 c অপেক্ষা কম
    • গ 0.8 c অপেক্ষা বেশি
    • ঘ 0.8 c অপেক্ষা কম
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.6 c অপেক্ষা বেশি

    L = L0√(1 - v2c2); শর্ত: L < 48 ly
    ⇒ √(1 - v2c2) < 4860 = 0.8 ⇒ 1 - v2c2 < 0.64
    ⇒ v2c2 > 0.36 ⇒ v > 0.6c

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. মাইকেলসন-মোরলের পরীক্ষায় ব্যতিচার নকশার অপসরণের পরিমাণের রাশিমালা কোনটি ?

    • ক n = c2λ2dv2
    • খ n = c2v22dλ
    • গ n = 2dv2c2λ
    • ঘ n = 2dc2λv2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) n = 2dv2c2λ

    মাইকেলসন-মোরলে পরীক্ষায় যন্ত্রটি 90° ঘোরালে প্রত্যাশিত ঝালর সরণের সংখ্যা:
    n = 2dv2c2λ
    এখানে d = প্রতিটি বাহুর দৈর্ঘ্য, v = ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ, λ = আলোর তরঙ্গদৈর্ঘ্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. কোনো বস্তু আলোর সমান বেগে গতিশীল হলে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে তার —
    (i) ভর অসীম হবে (ii) দৈর্ঘ্য অসীম হবে (iii) সময় অসীম হবে
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    v = c হলে √(1 - v2c2) = 0
    (i) m = m00 = ∞ — ভর অসীম, সঠিক।
    (ii) L = L0 × 0 = 0 — দৈর্ঘ্য শূন্য হবে, অসীম নয় — ভুল।
    (iii) t = t00 = ∞ — সময় অসীম, সঠিক।
    ∴ i ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোন ভৌত ধর্মটি ব্যাখ্যা করা যায় না ?

    • ক সমবর্তন
    • খ প্রতিফলন
    • গ ব্যতিচার
    • ঘ অপবর্তন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) সমবর্তন

    হাইগেনসের তরঙ্গ তত্ত্বে আলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ ধরা হয়েছিল। এ তত্ত্ব দিয়ে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার ও অপবর্তন ব্যাখ্যা করা গেলেও সমবর্তন ব্যাখ্যা করা যায় না, কারণ সমবর্তন কেবল অনুপ্রস্থ তরঙ্গের ধর্ম।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে, এটি আলোর বেগের কত শতাংশে গতিশীল থাকে ?

    • ক 85.6%
    • খ 86.6%
    • গ 95.6%
    • ঘ 97.6%
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 86.6%

    L = L02 ⇒ √(1 - v2c2) = 12 ⇒ v2c2 = 1 - 14 = 34
    ∴ v = √32c = 0.866c অর্থাৎ আলোর বেগের 86.6%

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. দুটি ফোটন কণা c বেগে পরস্পরের অভিমুখে ধাবিত হলে তাদের আপেক্ষিক বেগ কত ?

    • ক 0
    • খ 2 c
    • গ c/2
    • ঘ c
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) c

    আপেক্ষিক বেগ যোজন সূত্র: u = u1 + u21 + u1u2c2
    u1 = u2 = c হলে, u = c + c1 + c2c2 = 2c2 = c
    অর্থাৎ আপেক্ষিক বেগও c (আলোর বেগ কখনো c অতিক্রম করে না)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 × 108 m s-1 বেগে ধাবমান মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তাঁর বর্তমান বয়স কত ?

    • ক 60 y
    • খ 58 y
    • গ 57.44 y
    • ঘ 58.2 y
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 57.44 y

    vc = 2.63 = 0.8667, √(1 - (0.8667)2) = 0.4989
    পৃথিবীর সময় t = 55 বছর; মহাকাশচারীর নিজের সময়:
    t0 = t√(1 - v2c2) = 55 × 0.4989 = 27.44 বছর
    ∴ বর্তমান বয়স = 30 + 27.44 = 57.44 বছর

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 110 m। উড্ডয়ন অবস্থায় রকেটটির দৈর্ঘ্য 108.5 m হলে, রকেটের বেগ নির্ণয় করো।

    • ক 4.24 × 107 m s-1
    • খ 4.94 × 108 m s-1
    • গ 4.94 × 107 m s-1
    • ঘ 5.2 × 109 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4.94 × 107 m s-1

    L = L0√(1 - v2c2) ⇒ v2c2 = 1 - (LL0)2 = 1 - (108.5110)2 = 1 - 0.97291 = 0.02709
    v = c√(0.02709) = 3 × 108 × 0.1646 = 4.94 × 107 m s-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. মেসনের গড় আয়ু 2 × 10-8 s। 0.8 c বেগে গতিশীল মেসনের গড় আয়ু হলো —

    • ক 1.56 × 10-8 s
    • খ 2 × 10-8 s
    • গ 3.33 × 10-8 s
    • ঘ None
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3.33 × 10-8 s

    t = t0√(1 - v2c2) = 2 × 10-8√(1 - 0.64) = 2 × 10-80.6 = 3.33 × 10-8 s

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. 1 kg বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করা হলে কী পরিমাণ শক্তি পাওয়া যাবে ?

    • ক 10.625 × 1029 MeV
    • খ 5.625 × 1029 MeV
    • গ 20.625 × 1029 MeV
    • ঘ 25.625 × 1029 MeV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 5.625 × 1029 MeV

    E = mc2 = 1 × (3 × 108)2 = 9 × 1016 J
    1 MeV = 1.6 × 10-13 J
    ∴ E = 9 × 10161.6 × 10-13 = 5.625 × 1029 MeV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. এক মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 c বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিতি দৈর্ঘ্যের মান কত ? (প্রস্থ বরাবর চলমান হলে দৈর্ঘ্যের কোনো সংকোচন হবে না)

    • ক 0 m
    • খ 0.098 m
    • গ 0.31 m
    • ঘ 1.0 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 1.0 m

    দৈর্ঘ্য সংকোচন কেবল গতির দিক বরাবর ঘটে। স্কেলটি তার প্রস্থ বরাবর চলায় দৈর্ঘ্য গতির দিকের লম্ব; তাই দৈর্ঘ্যের কোনো সংকোচন হবে না — ল্যাবে মাপা দৈর্ঘ্য 1.0 m-ই থাকবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. কত বেগে চললে একটি spaceship এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে ?

    • ক 12c
    • খ 14c
    • গ 32c
    • ঘ √32c
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) √32c

    L = L02 ⇒ √(1 - v2c2) = 12 ⇒ v2c2 = 34
    ∴ v = √32c

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. কোনো বস্তু এর দৈর্ঘ্য বরাবর আলোর দ্রুতিতে চললে এর আপেক্ষিক দৈর্ঘ্য কত হবে ?

    • ক অর্ধেক
    • খ দ্বিগুণ
    • গ অসীম
    • ঘ শূন্য
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) শূন্য

    L = L0√(1 - v2c2); v = c হলে L = L0√(1 - 1) = 0। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আলোর দ্রুতিতে চললে আপেক্ষিক দৈর্ঘ্য শূন্য হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. 10 MeV গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত ?

    • ক mo
    • খ 10 mo
    • গ 0.2051 mo
    • ঘ 20.51 mo
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 20.51 mo

    গতিশক্তি K = mc2 - m0c2 ⇒ m = m0(1 + Km0c2)
    ইলেকট্রনের m0c2 = 0.511 MeV
    ∴ m = m0(1 + 100.511) = m0(1 + 19.5) ≈ 20.5 m0 ≈ 20.51 m0

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. c√3 বেগে চলমান কণার মোট শক্তি হলো —

    • ক 0.173 moc2
    • খ √(32) moc2
    • গ √24 moc2
    • ঘ 1.732 moc2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) √(32) moc2

    v = c√3 ⇒ v2c2 = 13
    মোট শক্তি E = mc2 = m0c2√(1 - 13) = m0c2√(23) = √(32) m0c2

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি