ইসহাক স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

ইসহাক স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৩৬০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৩৬০০ প্রশ্ন পাতা ১৩৭/১৮০
  1. ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর ওপর কত তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি ফেলা হলে পরমাণুটি চতুর্থ কোয়ান্টাম স্তরে উন্নীত হবে? (h = 6.63 × 10⁻³⁴ Js, c = 3 × 10⁸ ms⁻¹)

    • ক 952 Å
    • খ 975 Å
    • গ 1027 Å
    • ঘ 1219 Å
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 975 Å

    এখানে,
    E₁ = − 13.6 eV, E₄ = − 13.6/4² = − 0.85 eV
    প্রয়োজনীয় শক্তি, ΔE = E₄ − E₁ = 12.75 eV
    ∴ΔE = 12.75 × 1.6 × 10⁻¹⁹ J
    তরঙ্গদৈর্ঘ্য, λ =?
    আমরা জানি,
    ΔE = hc/λ
    বা, λ = (6.63 × 10⁻³⁴ × 3 × 10⁸)/(12.75 × 1.6 × 10⁻¹⁹)
    বা, λ = 9.75 × 10⁻⁸ m
    ∴ λ = 975 Å

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. He আয়নের কোন কোয়ান্টাম স্তরের শক্তি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির সমান হবে?

    • ক n = 1
    • খ n = 2
    • গ n = 3
    • ঘ n = 4
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) n = 2

    হাইড্রোজেন সদৃশ আয়নের (একটি মাত্র ইলেকট্রনবিশিষ্ট) n-তম স্তরের শক্তি E_(n) = − (13.6 Z²)/n² eV। He⁺ আয়নের জন্য Z = 2।
    শর্তানুসারে,
    −(13.6 × 2²)/n² = − 13.6
    বা, n² = 4
    ∴ n = 2

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. হাইড্রোজেন সদৃশ একটি পরমাণুতে একটি ইলেকট্রন উদ্দীপিত স্তরে আছে। এর মোট শক্তি −3.4 eV। ইলেকট্রনটির গতিশক্তি—

    • ক 3.4 eV
    • খ −3.4 eV
    • গ −13.6 eV
    • ঘ 13.6 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 3.4 eV

    বোর মডেলে ইলেকট্রনের গতিশক্তি K, বিভব শক্তি U ও মোট শক্তি E-এর মধ্যে সম্পর্ক—
    U = − 2K এবং E = K + U = − K
    সুতরাং K = − E = − (− 3.4) = 3.4 eV। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষ পথগুলোতে ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত—

    • ক 1: 2: 3
    • খ 1: 4: 9
    • গ 1: 8: 27
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 1: 8: 27

    বোর মডেলে r_(n) ∝ n² এবং v_(n) ∝ 1/n।
    T_(n) = (2πr_(n))/(v_(n)) ∝ n²/(1/n) = n³
    সুতরাং প্রথম তিনটি কক্ষপথের জন্য T₁:T₂:T₃ = 1³:2³:3³ = 1:8:27।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনটি 1s-এ কতবার আবর্তন করে—

    • ক 6.58 × 10¹⁵
    • খ 4.13 × 10¹⁶
    • গ 1.64 × 10¹⁵
    • ঘ 4.13 × 10¹⁵
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 6.58 × 10¹⁵

    এখানে,
    প্রথম কক্ষে ইলেকট্রনের বেগ, v₁ = 2.18 × 10⁶ ms⁻¹
    প্রথম কক্ষের ব্যাসার্ধ, r₁ = 0.529 × 10⁻¹⁰ m
    প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, f =?
    আমরা জানি,
    f = v₁/2πr₁
    বা, f = (2.18 × 10⁶)/(2 × 3.1416 × 0.529 × 10⁻¹⁰)
    ∴ f = 6.56 × 10¹⁵ ≈ 6.58 × 10¹⁵ বার

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. বোর তত্ত্ব অনুসারে Li⁺⁺ আয়নের (z = 3) ভূমিস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি—

    • ক 1.51 eV
    • খ 13.6 eV
    • গ 40.8 eV
    • ঘ 122.4 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 122.4 eV

    এখানে,
    Z = 3, ভূমিস্তর n = 1
    আয়নীকরণ শক্তি =?
    আমরা জানি, হাইড্রোজেন সদৃশ আয়নের জন্য
    E_(n) = − (13.6 Z²)/n² eV
    বা, E₁ = − (13.6 × 3²)/1² = − 122.4 eV
    ইলেকট্রনকে মুক্ত করতে (E_(∞) = 0) প্রয়োজনীয় ন্যূনতম শক্তি,
    ∴ ΔE = 0 − (− 122.4) = 122.4 eV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. বোরের স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনের কোয়ান্টায়িত রাশি হলো—

    • ক রৈখিক বেগ
    • খ কৌণিক বেগ
    • গ রৈখিক ভরবেগ
    • ঘ কৌণিক ভরবেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) কৌণিক ভরবেগ

    বোরের দ্বিতীয় স্বীকার্য অনুসারে ইলেকট্রন কেবল সেসব কক্ষপথে ঘুরতে পারে যেখানে এর কৌণিক ভরবেগ h/2π-এর পূর্ণ গুণিতক—
    L = mvr = nh/2π
    অর্থাৎ কৌণিক ভরবেগ কোয়ান্টায়িত (কেবল নির্দিষ্ট বিচ্ছিন্ন মান গ্রহণ করে)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. নিউক্লীয় ঘনত্বের আনুমানিক মান—

    • ক 2 × 10¹⁷ kgm⁻³
    • খ 2 × 10¹⁰ kgm⁻³
    • গ 2 × 10²⁴ kgm⁻³
    • ঘ 2 × 10⁶ gm⁻³
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2 × 10¹⁷ kgm⁻³

    নিউক্লিয়াসের ব্যাসার্ধ R = r₀A^(1/3) এবং ভর M ≈ Am_(p)।
    ρ = M/((4/3)πR³) = (Am_(p))/((4/3)πr₀³A)
    ∴ρ = (3m_(p))/4πr₀³
    বা, ρ = (3 × 1.67 × 10⁻²⁷)/(4 × 3.1416 × (1.2 × 10⁻¹⁵)³)
    ∴ ρ ≈ 2.3 × 10¹⁷ kgm⁻³
    অর্থাৎ নিউক্লীয় ঘনত্ব প্রায় 2 × 10¹⁷ kgm⁻³ এবং এটি ভর সংখ্যার উপর নির্ভর করে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. একটি নিউক্লিয়াসের ভর সংখ্যা—

    • ক সর্বদা এর পারমাণবিক সংখ্যার চেয়ে কম
    • খ সর্বদা এর পারমাণবিক সংখ্যার চেয়ে বেশি
    • গ সর্বদা এর পারমাণবিক সংখ্যার সমান
    • ঘ কখনও এর পারমাণবিক সংখ্যার সমান এবং কখনও বেশি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) কখনও এর পারমাণবিক সংখ্যার সমান এবং কখনও বেশি

    ভর সংখ্যা A = Z + N, যেখানে N = নিউট্রন সংখ্যা (N ≥ 0)। সুতরাং A ≥ Z; কখনো Z-এর চেয়ে কম হতে পারে না।
    সাধারণ হাইড্রোজেন ₁¹H-এ কোনো নিউট্রন নেই, তাই A = Z = 1; অন্য সব নিউক্লিয়াসে A > Z। তাই ভর সংখ্যা কখনো পারমাণবিক সংখ্যার সমান এবং কখনো বেশি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. কোন উক্তিটি সঠিক?

    • ক β-রশ্মি ও ক্যাথোড রশ্মি সদৃশ
    • খ γ-রশ্মি হলো উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রনের স্রোত
    • গ α-কণাগুলো একক আয়নিত হিলিয়াম পরমাণু
    • ঘ প্রোটন ও নিউট্রনের ভর হুবহু এক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) β-রশ্মি ও ক্যাথোড রশ্মি সদৃশ

    (ক) β-রশ্মি ও ক্যাথোড রশ্মি উভয়ই দ্রুতগতির ইলেকট্রনের স্রোত, তাই সদৃশ— সঠিক।
    (খ) γ-রশ্মি তড়িচ্চুম্বকীয় তরঙ্গ (ফোটন), নিউট্রন নয়— ভুল।
    (গ) α-কণা দ্বি-আয়নিত হিলিয়াম পরমাণু (He²⁺), একক আয়নিত নয়— ভুল।
    (ঘ) প্রোটনের ভর 1.6726 × 10⁻²⁷ kg ও নিউট্রনের ভর 1.6749 × 10⁻²⁷ kg; প্রায় সমান হলেও হুবহু এক নয়— ভুল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত 1: 3 হলে তাদের নিউক্লীয় ঘনত্বের অনুপাত হবে—

    • ক √3:1
    • খ 1: 1
    • গ 1: 3
    • ঘ 3: 1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1: 1

    নিউক্লীয় ঘনত্ব ρ = (3m_(p))/4πr₀³ (১১৪নং প্রশ্ন দ্রষ্টব্য), যেখানে ভর সংখ্যা A নেই।
    অর্থাৎ সব নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সমান; তাই ভর সংখ্যা যাই হোক ঘনত্বের অনুপাত 1: 1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. নিম্নে বর্ণিত নিউক্লীয় বিক্রিয়ায় ₇¹⁴N + x →₆¹⁴C +₁¹H; x হবে—

    • ক ₁⁰e
    • খ ₁¹H
    • গ ₁²H
    • ঘ ₀¹n
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ₀¹n

    ধরি, x =_(Z)^(A)X।
    ভর সংখ্যা: 14 + A = 14 + 1 ∴ A = 1
    পারমাণবিক সংখ্যা: 7 + Z = 6 + 1 ∴ Z = 0
    সুতরাং x =₀¹n, অর্থাৎ নিউট্রন। (বায়ুমণ্ডলে মহাজাগতিক রশ্মির নিউট্রন দ্বারা এভাবেই তেজস্ক্রিয় C-14 তৈরি হয়।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. একটি তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে—

    • ক একই সঙ্গে α, β এবং γ
    • খ আগে α পরে β এবং শেষে γ
    • গ একই সঙ্গে α, β এবং পরে γ
    • ঘ α এবং γ অথবা β এবং γ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) α এবং γ অথবা β এবং γ

    কোনো একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস একই সময়ে α ও β দুটিই নিঃসরণ করে না; এটি হয় α-কণা অথবা β-কণা নিঃসরণ করে।
    α বা β নিঃসরণের পর জাত নিউক্লিয়াস প্রায়ই উত্তেজিত অবস্থায় থাকে এবং অতিরিক্ত শক্তি γ-রশ্মি রূপে বিকিরণ করে স্থিতিশীল হয়। তাই একটি তেজস্ক্রিয় মৌল α ও γ অথবা β ও γ নিঃসরণ করে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. তেজস্ক্রিয় পদার্থগুলো ওদের ক্ষয়ের সময় নিচের কোনটি নিঃসরণ করতে পারে না?

    • ক হিলিয়াম নিউক্লিয়াস
    • খ ইলেকট্রন
    • গ প্রোটন
    • ঘ নিউট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) প্রোটন

    প্রাকৃতিক তেজস্ক্রিয় ক্ষয়ে নিউক্লিয়াস থেকে α-কণা (হিলিয়াম নিউক্লিয়াস), β-কণা (ইলেকট্রন) ও γ-রশ্মি নির্গত হয়; স্বতঃস্ফূর্ত ফিশন ও কিছু ক্ষয়ে নিউট্রনও নির্গত হতে পারে।
    সাধারণ তেজস্ক্রিয় ক্ষয়ে একক প্রোটন নির্গত হয় না (পাঠ্যসূচির প্রেক্ষিতে)। তাই সঠিক উত্তর প্রোটন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম উত্তেজিত অবস্থায় মোট শক্তি −3.4 eV। এই অবস্থায় ইলেকট্রনের স্থিতিশক্তি—

    • ক −6.8 eV
    • খ 6.8 eV
    • গ 3.4 eV
    • ঘ −3.4 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) −6.8 eV

    বোর মডেলে বিভব (স্থিতি) শক্তি U মোট শক্তি E-এর দ্বিগুণ—
    U = 2E (∵ E = − K, U = − 2K)
    বা, U = 2 × (− 3.4)
    ∴ U = − 6.8 eV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. He⁺ ও H-এর প্রথম বোর কক্ষপথের ব্যাসের অনুপাত কত?

    • ক 2: 1
    • খ 1: 2
    • গ 4: 1
    • ঘ 1: 4
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1: 2

    হাইড্রোজেন সদৃশ আয়নের n-তম কক্ষপথের ব্যাসার্ধ r_(n) = (0.53 n²)/Z Å, অর্থাৎ n একই হলে r ∝ 1/Z।
    (r_(He⁺))/(r_(H)) = (Z_(H))/(Z_(He)) = 1/2
    ব্যাস ব্যাসার্ধের সমানুপাতিক, তাই ব্যাসের অনুপাত 1: 2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে 5.2 × 10⁻¹¹ m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 × 10⁶ ms⁻¹ বেগে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻³¹ kg হলে কেন্দ্রমুখী বলের মান কত?

    • ক 3.82 × 10⁻⁸ N
    • খ 8.32 × 10⁻⁸ N
    • গ 3.82 × 10⁻⁹ N
    • ঘ 8.32 × 10⁻⁹ N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 8.32 × 10⁻⁸ N

    এখানে,
    ইলেকট্রনের ভর, m = 9.1 × 10⁻³¹ kg
    বেগ, v = 2.18 × 10⁶ ms⁻¹
    ব্যাসার্ধ, r = 5.2 × 10⁻¹¹ m
    কেন্দ্রমুখী বল, F =?
    আমরা জানি,
    F = mv²/r
    বা, F = (9.1 × 10⁻³¹ × (2.18 × 10⁶)²)/(5.2 × 10⁻¹¹)
    বা, F = (4.325 × 10⁻¹⁸)/(5.2 × 10⁻¹¹)
    ∴ F = 8.32 × 10⁻⁸ N
    বিঃদ্রঃ বইয়ের উত্তরমালায় (ঘ) 8.32 × 10⁻⁹ N দেওয়া আছে; হিসাব অনুযায়ী সঠিক মান 8.32 × 10⁻⁸ N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. নিচের নিউক্লীয় বিক্রিয়ায় x হচ্ছে— ₄⁹Be +₂⁴He →₆¹²C + x

    • ক ইলেকট্রন
    • খ প্রোটন
    • গ নিউট্রন
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) নিউট্রন

    ধরি, x =_(Z)^(A)X।
    ভর সংখ্যা: 9 + 4 = 12 + A ∴ A = 1
    পারমাণবিক সংখ্যা: 4 + 2 = 6 + Z ∴ Z = 0
    সুতরাং x =₀¹n বা নিউট্রন। ১৯৩২ সালে চ্যাডউইক এ বিক্রিয়ার মাধ্যমেই নিউট্রন আবিষ্কার করেন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৭৩৯

    হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত —

    • ক 1 : 4
    • খ 4 : 4
    • গ 9 : 4
    • ঘ 4 : 1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 9 : 4

    প্রথম উত্তেজিত স্তর n = 2, দ্বিতীয় উত্তেজিত স্তর n = 3। En ∝ 1n2
    ∴ E2 : E3 = 14 : 19 = 9 : 4 [মান: −3.4 eV ও −1.51 eV]

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. হাইড্রোজেন পরমাণুতে প্রথম বোর কক্ষের ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগ সাপেক্ষে—

    • ক c/2
    • খ c/11
    • গ c/137
    • ঘ c/274
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) c/137

    প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ v₁ = e²/2ε₀h = 2.18 × 10⁶ ms⁻¹।
    v₁/c = (2.18 × 10⁶)/(3 × 10⁸) = 1/137
    অর্থাৎ v₁ = c/137; 1/137 কে সূক্ষ্ম গঠন ধ্রুবক (fine structure constant) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

ইসহাক স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি