PhysicsVerse মেডিকেল স্পেশাল — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
PhysicsVerse মেডিকেল স্পেশাল ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৩৫৩০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
-
৭৬১
মহাকর্ষ বল একটি কেন্দ্রীয় বল (central force) — এর অর্থ কী?
- ক বল সবসময় ধ্রুব
- খ বল কেন্দ্র থেকে বাইরের দিকে
- গ বল দুই বস্তুর সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে
- ঘ বল লম্বভাবে ক্রিয়া করে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বল দুই বস্তুর সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে
কেন্দ্রীয় বল সবসময় দুই বস্তুর সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে।
এই কারণেই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে এবং কেপলারের দ্বিতীয় সূত্র পাওয়া যায়। -
৭৬২
জোয়ার-ভাটার মূল কারণ কী?
- ক বাতাসের চাপ
- খ পৃথিবীর তাপ
- গ সমুদ্রের ঘনত্ব
- ঘ চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ
মূলত চাঁদের এবং কিছুটা সূর্যের মহাকর্ষীয় টানে সমুদ্রের পানি ফুলে ওঠে।
চাঁদ কাছে বলে তার প্রভাব সূর্যের চেয়ে বেশি। -
৭৬৩
মহাকর্ষীয় বিভবশক্তি ও মহাকর্ষীয় বিভবের সম্পর্ক কোনটি?
- ক U = mV
- খ U = V
- গ V = mU
- ঘ U = V/m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) U = mV
বিভব V হলো একক ভরের বিভবশক্তি।
তাই m ভরের বস্তুর জন্য U = mV। -
৭৬৪
দুইটি 10 kg ভরের বস্তু 1 m দূরে আছে। মহাকর্ষ বল কত?
- ক 6.67 × 10−11 N
- খ 6.67 × 10−9 N
- গ 6.67 × 10−10 N
- ঘ 6.67 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 6.67 × 10−9 N
F = Gm1m2r2 = 6.67 × 10−11 × 1001
= 6.67 × 10−9 N। -
৭৬৫
একটি বস্তুর ভর ৪ গুণ ও দূরত্ব ২ গুণ করলে মহাকর্ষ বল কেমন হবে?
- ক অপরিবর্তিত
- খ দ্বিগুণ
- গ অর্ধেক
- ঘ চারগুণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অপরিবর্তিত
F ∝ mr2
লব ৪ গুণ, হর ২2 = ৪ গুণ
কাটাকাটি যায় — বল অপরিবর্তিত। -
৭৬৬
পৃথিবীর ভর কত? (g = 9.8, R = 6.4 × 106 m, G = 6.67 × 10−11)
- ক 6 × 1022 kg
- খ 6 × 1024 kg
- গ 6 × 1026 kg
- ঘ 6 × 1020 kg
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 6 × 1024 kg
M = gR2G = 9.8 × (6.4 × 106)26.67 × 10−11
≈ 6 × 1024 kg। -
৭৬৭
একটি গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ৪ গুণ হলে তার বছর পৃথিবীর কত গুণ?
- ক ৪ গুণ
- খ ৮ গুণ
- গ ১৬ গুণ
- ঘ ২ গুণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ৮ গুণ
T2 ∝ r3 → T ∝ r3/2
T = 43/2 = √(43) = √64
= ৮ গুণ। -
৭৬৮
পৃথিবীপৃষ্ঠে g এর রাশি কোনটি?
- ক g = GMR
- খ g = GMmR2
- গ g = GMR2
- ঘ g = R2GM
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) g = GMR2
mg = GMmR2 → m কাটাকাটি যায়
g = GMR2 — বস্তুর ভরের ওপর নির্ভর করে না। -
৭৬৯
g ও G এর মধ্যে পার্থক্য কোনটি সঠিক নয়?
- ক দুইটার একক একই
- খ g ভেক্টর, G স্কেলার
- গ g জায়গাভেদে বদলায়, G ধ্রুব
- ঘ g = GM/R2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) দুইটার একক একই
g এর একক ms−2, আর G এর একক Nm2kg−2।
তাই দুইটার একক একই নয় — বাকি তিনটি উক্তি ঠিক। -
৭৭০
গভীরতা বাড়লে g এর কী হয়?
- ক বাড়ে
- খ অপরিবর্তিত থাকে
- গ দ্বিগুণ হয়
- ঘ কমে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কমে
gd = g(1 − dR)
গভীরতা বাড়লে g কমে — পৃথিবীর কেন্দ্রে ঠিক শূন্য হয়ে যায়। -
৭৭১
পৃথিবীর কেন্দ্রে একজন মানুষের ভর ও ওজন যথাক্রমে—
- ক শূন্য ও শূন্য
- খ শূন্য ও অপরিবর্তিত
- গ অপরিবর্তিত ও শূন্য
- ঘ দুইটাই অপরিবর্তিত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অপরিবর্তিত ও শূন্য
কেন্দ্রে g = 0, তাই W = mg = শূন্য।
কিন্তু ভর অপরিবর্তিত — ভর জায়গার ওপর নির্ভর করে না। -
৭৭২
পৃথিবীপৃষ্ঠ থেকে উপরে ও নিচে — কোথায় g দ্রুত কমে?
- ক নিচে দ্রুত কমে
- খ দুই দিকে সমান
- গ উপরে দ্রুত কমে
- ঘ কোথাও কমে না
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) উপরে দ্রুত কমে
উপরে g ∝ 1/(R+h)2 — বর্গের সাথে কমে।
নিচে g ∝ (1 − d/R) — রৈখিকভাবে কমে।
তাই সমান দূরত্বে উপরে দ্রুত কমে। -
৭৭৩
g এর মান সবচেয়ে বেশি কোথায়?
- ক বিষুবরেখায়
- খ পাহাড়ের চূড়ায়
- গ খনির ভেতরে
- ঘ মেরুতে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মেরুতে
পৃথিবী মেরুতে চাপা, তাই মেরুতে ব্যাসার্ধ কম এবং সেখানে ঘূর্ণনের প্রভাবও শূন্য।
দুই কারণেই মেরুতে g সর্বোচ্চ (≈9.83), বিষুবরেখায় সর্বনিম্ন (≈9.78)। -
৭৭৪
পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হলে বিষুবরেখায় g এর কী হবে?
- ক কমবে
- খ অপরিবর্তিত থাকবে
- গ বাড়বে
- ঘ শূন্য হবে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বাড়বে
ঘূর্ণনের কারণে আপাত g কিছুটা কমে যায় (gআপাত = g − ω2R cos2λ)।
ঘূর্ণন থামলে সেই কমতি চলে যাবে, তাই g বাড়বে। -
৭৭৫
পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে g এর হ্রাস কোথায় শূন্য?
- ক বিষুবরেখায়
- খ অক্ষাংশ ৪৫° তে
- গ মেরুতে
- ঘ সব জায়গায় সমান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মেরুতে
হ্রাস = ω2R cos2λ
মেরুতে λ = 90°, cos 90° = 0 — তাই সেখানে ঘূর্ণনের প্রভাব শূন্য। -
৭৭৬
g এর মান কোন রাশির ওপর নির্ভর করে না?
- ক পৃথিবীর ভর
- খ পৃথিবীর ব্যাসার্ধ
- গ অক্ষাংশ
- ঘ পড়ন্ত বস্তুর ভর
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পড়ন্ত বস্তুর ভর
g = GM/R2 — এখানে পড়ন্ত বস্তুর ভর নেই।
এজন্যই ভারী ও হালকা বস্তু একই ত্বরণে পড়ে (বায়ুশূন্য স্থানে)। -
৭৭৭
চাঁদে g পৃথিবীর প্রায় কত ভাগ?
- ক ছয় ভাগের এক ভাগ
- খ অর্ধেক
- গ দ্বিগুণ
- ঘ সমান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ছয় ভাগের এক ভাগ
চাঁদের ভর ও ব্যাসার্ধ দুইটাই কম।
ফলে সেখানে g ≈ 1.6 ms−2, অর্থাৎ পৃথিবীর প্রায় ছয় ভাগের এক ভাগ। -
৭৭৮
চাঁদে হাঁটলে লাফ অনেক উঁচু হয় কেন?
- ক g কম বলে একই শক্তিতে বেশি উচ্চতা ওঠা যায়
- খ চাঁদে ভর কম
- গ বাতাস নেই বলে
- ঘ চাঁদ ছোট বলে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) g কম বলে একই শক্তিতে বেশি উচ্চতা ওঠা যায়
h = u2/2g — g ছয় ভাগের এক ভাগ হলে উচ্চতা ছয় গুণ।
পেশির শক্তি একই থাকে, ভরও একই — শুধু g কম। -
৭৭৯
পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করলে g কেমন হবে?
- ক চারগুণ
- খ অর্ধেক
- গ দ্বিগুণ
- ঘ অপরিবর্তিত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) চারগুণ
g ∝ 1R2
ব্যাসার্ধ অর্ধেক → g 1(½)2 = চারগুণ। -
৭৮০
পৃথিবীর ঘনত্বের সাপেক্ষে g এর রাশি কোনটি?
- ক g = 43πGρR
- খ g = 43πGρR2
- গ g = 34πGρR
- ঘ g = πGρ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) g = 43πGρR
M = 43πR3ρ বসালে
g = GMR2 = 43πGρR — অর্থাৎ g ∝ R (ঘনত্ব একই হলে)।
PhysicsVerse মেডিকেল স্পেশাল ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।