থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পেছনদিকে হেলে পড়ে। ট্রাকটি কোন দিক থেকে আঘাত করেছে?
- ক সামনে থেকে
- খ পেছন থেকে
- গ পাশ থেকে
- ঘ যেকোনো দিক থেকে
সঠিক উত্তর
খ) পেছন থেকে
ব্যাখ্যা
জড়তার কারণে দেহের যে অংশে সরাসরি ধাক্কা লাগে না, সেটি আগের অবস্থাই ধরে রাখতে চায়। সিটের ধাক্কায় আরোহীর দেহ হঠাৎ সামনে এগোয়, কিন্তু মাথা স্থিতিজড়তায় পিছিয়ে থাকে — ফলে মাথা পেছনে হেলে পড়ে। গাড়ি সামনে এগোনো মানে ধাক্কাটা এসেছে পেছন থেকে। (সামনে থেকে লাগলে মাথা সামনে ঝুঁকত।)
এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও
নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।
নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের আরও প্রশ্ন
‘M’ ভর এবং ‘a’ পাশ বিশিষ্ট একটি সমঘন বর্গক্ষেত্রের চাকতির একটি…50km h-1 বেগে চলমান একটি গাড়ি হঠাৎ থেমে গেল। এতে করে গাড়ির ভিত…θ আনতি কোণের একটি তলে m ভরের একটি বস্তুকে সমবেগে উপরের দিকে ঠে…1000 kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বা…P ও Q স্থানে যথাক্রমে 9 m এবং 16m ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্…তড়িৎচৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি?বাহ্যিক টর্ক না থাকলে একটি ঘূর্ণায়মান নক্ষত্র সংকুচিত হয়ে ব্…একটি স্থির বস্তু বিস্ফোরিত হয়ে সমান ভরের তিনটি টুকরায় ভাগ হল…