একটি রোধ কুণ্ডলীকে তরলে নিমজ্জিত করে এর ভেতর দিয়ে 1 A তড়িৎপ্রবাহ 1 মিনিট চালনা করলে 240 g তরলের তাপমাত্রা 50°C বৃদ্ধি পায়। রোধ কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তরলের আপেক্ষিক তাপ 1680 J kg⁻¹ K⁻¹। এক্ষেত্রে উৎপন্ন তাপের 25% বিকিরণ পদ্ধতিতে অপচয় হয়।
- ক 448 V
- খ 440 V
- গ 220 V
- ঘ 110 V
সঠিক উত্তর
ক) 448 V
ব্যাখ্যা
প্রয়োজনীয় তাপ = mcΔθ=0.24kg×1680×50=20160J, যা মোট তাপের 75% (25% বিকিরণে অপচয়)। মোট H=20160/0.75=26880J। H=I²Rt ⇒ R=26880/(1²×60)=448Ω। V=IR=1×448=448V।
এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও
চল তড়িৎ অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।
চল তড়িৎ অধ্যায়ের আরও প্রশ্ন
কোষের অভ্যন্তরীণ রোধ— i. কোষে ব্যবহৃত তরলের ওপর নির্ভর করে ii.…নিচের বর্তনীতে a ও b প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ কত Ω?বৈদ্যুতিক সংযোগে সাধারণত তামার তার ব্যবহার হয় কেন?একটি একক লুপ বর্তনীতে 10 V ও 4 V তড়িচ্চালক শক্তির দুটি কোষ এক…বর্তনীর তড়িৎ প্রবাহ I-এর মান কত?তড়িচ্চালক বল যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত-নিচের কোনটি তড়িৎচালক বলের একক?চিত্রের বর্তনীর A ও B বিন্দুর মধ্যে কার্যকর রোধ কত হবে?