একটি অসীম বিস্তৃত আহিত পাতের পৃষ্ঠ আধান ঘনত্ব σ। পাত থেকে দূরত্ব দ্বিগুণ করলে ক্ষেত্র প্রাবল্যের কী হবে?
- ক অপরিবর্তিত থাকবে
- খ অর্ধেক হবে
- গ এক-চতুর্থাংশ হবে
- ঘ দ্বিগুণ হবে
সঠিক উত্তর
ক) অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা
গাউসীয় তল হিসেবে পাত ভেদ করা একটি বেলন নিলে:
E × 2A = σAε0 ⟹ E = σ2ε0
রাশিতে r নেই-ই ⟹ ক্ষেত্র দূরত্বনিরপেক্ষ, অর্থাৎ সুষম।
এ কারণেই দুইটি সমান্তরাল পাতের মাঝখানে চমৎকার সুষম ক্ষেত্র পাওয়া যায় — সমান্তরাল পাত ধারকের ভিত্তি এটাই।
"অসীম" শর্তটি জরুরি; বাস্তব সসীম পাতের প্রান্তে ক্ষেত্র বেঁকে যায়।

এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও
স্থির তড়িৎ অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।
স্থির তড়িৎ অধ্যায়ের আরও প্রশ্ন
তড়িৎ আবেশ (electrostatic induction) কী?একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে A বিন্দু থেকে B বিন্দুতে সরাতে কৃত …2 μC ও 3 μC দুইটি বিন্দু আধান শূন্য মাধ্যমে 30 cm দূরত্বে আছে।…কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক মাধ্যম …তড়িৎবিভবের একক কোনটি?একটি ক্যাপাসিটর কাজ করে-তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎপ্রাবল্য শূন্য হলে ঐ বিন্দুত…A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত?