0.1 m × 0.05 m মানের একটি আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100। এটিকে 0.1 Wb m−2 প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সমকোণে রাখার পর ক্ষেত্র প্রাবল্য 0.05 sec-এ কমে 0.05 Wb m−2 হয়। তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল কত?

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ ২য় পত্র ইসহাক স্যার ishaq_emi_086

সঠিক উত্তর

খ) 0.5 V

ব্যাখ্যা

কুণ্ডলীর ক্ষেত্রফল A = 0.1 × 0.05 = 0.005 m2, পাকসংখ্যা N = 100। চৌম্বক ক্ষেত্র B, ক্ষেত্রের সমকোণে থাকায় Φ = BA। প্রাবল্য পরিবর্তন ΔB = 0.1 − 0.05 = 0.05 Wb m−2, সময় Δt = 0.05 s। তাই ε = N × A × (ΔBΔt) = 100 × 0.005 × (0.050.05) = 100 × 0.005 × 1 = 0.5 V।

এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।

এক্সাম বানাও →

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অধ্যায়ের আরও প্রশ্ন

লেনজের সূত্র থেকে জানা যায় (i) আবিষ্ট তড়িচ্চালক বল(ii) আবিষ্ট …গৃহস্থালি লাইনে "220 V" বলতে কোন মান বোঝায়?একটি দিক পরিবর্তী প্রবাহকে I = 50 sin 400πt সমীকরণ দ্বারা প্রক…একটি কুণ্ডলীতে ফ্লাক্স-সংযোগ সমীকরণ Nφ = (3t2 + 2t + 5) mWb। t…স্বকীয় আবেশ গুণাঙ্কের একক নিচের কোনটি?কোনো কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার হারে…একটি কুণ্ডলীর স্বকীয় আবেশাঙ্ক 2 H। এর প্রবাহ 1 s-এ 3 A থেকে 1…45 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট একটি তল 5 × 10−5 T সুষম চৌম্বক ক্ষেত্র…

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অধ্যায়ের সব প্রশ্ন →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি