ট্রানজিস্টরের CE সংযোগ ব্যবস্থায় লোড রোধ 5 kΩ এবং ইনপুট রোধ 1 kΩ। যদি সংযোগ ভোল্টেজের সর্বোচ্চ মান 10 mA এবং β = 50 হয়, তাহলে আউটপুট ভোল্টেজ কত?

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ২য় পত্র ইসহাক স্যার ishaq_semi_134

সঠিক উত্তর

খ) 2.50 V

ব্যাখ্যা

এখানে,
লোড রোধ, RL = 5 kΩ
ইনপুট রোধ, Ri = 1 kΩ
প্রবাহ লাভ, β = 50
ইনপুট (সংযোগ) ভোল্টেজ, Vi = 10 mV = 10 × 10−3 V
নির্ণেয় আউটপুট ভোল্টেজ, Vo = ?
আমরা জানি,
ভোল্টেজ লাভ, AV = β × RLRi = 50 × 51 = 250
Vo = AV × Vi
= 250 × 10 × 10−3
∴ Vo = 2.5 V
সঠিক উত্তর খ।
বিঃদ্রঃ বইয়ে ইনপুট ভোল্টেজের একক "10 mA" ছাপা হয়েছে; ভোল্টেজের একক হিসেবে এটি 10 mV হবে।

এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।

এক্সাম বানাও →

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের আরও প্রশ্ন

নিম্নলিখিত বর্তনীর আউটপুট কোনটি?অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কোন পাল্লার মধ্যে থাকে?ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করলে সে কোন দুটি অবস্থায় কা…উদ্দীপকে Ge ডায়োডটিকে উল্টো করে সংযোগ দিলে রোধটির দুই প্রান্ত…অন্তর্জাত অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রন ও হোলের সংখ…একটি ট্রানজিস্টরে α = 0.98 হলে β কত?পূর্ণতরঙ্গ একমুখীকরণের সুবিধা কী?অর্ধপরিবাহীতে তড়িৎ প্রবাহ কীভাবে ঘটে?

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের সব প্রশ্ন →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি