একটি p-টাইপের অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপদ্রব্য পরমাণু দিয়ে ডোপিং করা হয়, সেটি হলো---
- ক ফসফরাস
- খ কার্বন
- গ অ্যান্টিমনি
- ঘ অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর
ঘ) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
p-টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনে ত্রিযোজী (তিন যোজন ইলেকট্রনবিশিষ্ট) মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম বা ইন্ডিয়াম দিয়ে ডোপিং করা হয়, যা হোল সৃষ্টি করে। প্রদত্ত অপশনে ফসফরাস ও অ্যান্টিমনি পঞ্চযোজী (n-টাইপ তৈরি করে), কার্বন চতুর্যোজী; একমাত্র অ্যালুমিনিয়াম ত্রিযোজী। সঠিক উত্তর ঘ।
এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের আরও প্রশ্ন
জেনার ডায়োড সাধারণত কোন ঝোঁকে ব্যবহৃত হয়?কোন লজিক গেট দুটিকে সার্বজনীন গেট বলে?p-n জংশন ডায়োড সম্মুখ ঝোঁকে থাকলে—NAND গেটের উভয় ইনপুট 1 হলে আউটপুট কত?একটি p-n সংযোগকে বিপরীত বায়াসে রাখলে---দাতা ইলেকট্রনের আয়নীকরণ শক্তি 0.05 eV। এটি সিলিকনের ব্যান্ড ব…বিশুদ্ধ অর্ধপরিবাহী কি তড়িৎ নিরপেক্ষ?2.48 eV ব্যান্ড ব্যবধানের একটি পদার্থের সূচন তরঙ্গদৈর্ঘ্য কত?