নিচের উদ্দীপকটি পড় এবং ২৫নং ও ২৬নং প্রশ্নের উত্তর দাও: একটি নক্ষত্রের ভর 7.96 × 10³⁰ kg। মহাকর্ষীয় ধ্রুবক G = 6.673 × 10⁻¹¹ Nm²kg⁻² এবং আলোর বেগ 3 × 10⁸ ms⁻¹।
উক্ত নক্ষত্রটি—
i. শ্বেত বামন হবে না
ii. কালো বামন হয়ে জীবনচক্র শেষ করবে
iii. এর ভর কমে 2.78 × 10³⁰ kg থেকে 5.9 × 10³⁰ kg এর মধ্যে থাকলে নিউট্রন তারকায় পরিণত হবে
নিচের কোনটি সঠিক?

জ্যোতির্বিজ্ঞান ২য় পত্র ইসহাক স্যার ishaq_astro_026

সঠিক উত্তর

খ) i ও iii

ব্যাখ্যা

সূর্যের ভর M_(☉) = 1.99 × 10³⁰ kg ধরলে নক্ষত্রটির ভর = (7.96 × 10³⁰)/(1.99 × 10³⁰) = 4 M_(☉)।
(i) ভর চন্দ্রশেখর সীমা 1.4 M_(☉) অপেক্ষা বেশি, তাই এটি শ্বেত বামন হবে না— সঠিক।
(ii) কালো বামন হয় কেবল শ্বেত বামন শীতল হয়ে; এ নক্ষত্রটি শ্বেত বামনই হবে না (ভর 3 M_(☉) এর বেশি হওয়ায় কৃষ্ণগহ্বর হবে)— ভুল।
(iii) 1.4 M_(☉) = 2.78 × 10³⁰ kg এবং 3 M_(☉) ≈ 5.9 × 10³⁰ kg; ভর এ দুয়ের মধ্যে নেমে এলে নিউট্রন তারকা হয়— সঠিক।
বিঃদ্রঃ বইয়ের উত্তরমালায় (ঘ) দেওয়া আছে; কিন্তু (ii) নং উক্তিটি সঠিক নয়, তাই সঠিক উত্তর (খ)।

এরকম আরও প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও

জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ের প্রশ্ন দিয়ে নিজের এক্সাম বানাও — সময় ধরে, ফল সাথে সাথে।

এক্সাম বানাও →

জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ের আরও প্রশ্ন

একটি নক্ষত্রের ভর চন্দ্রশেখর সীমার (≈ 1.44 M☉) চেয়ে কম হলে শে…প্যারালাক্স পদ্ধতির সীমাবদ্ধতা কী?লোহিত দানব নক্ষত্রের বৈশিষ্ট্য কোনটি?আপাত উজ্জ্বলতা ও ঔজ্জ্বল্য জানা থাকলে কী নির্ণয় করা যায়?মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপটি ?সুপারনোভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কী?রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির ?মহাবিশ্বের জ্বালানি পুড়ে শেষ হলে অবশিষ্ট থাকতে পারে—i. শ্বেতব…

জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ের সব প্রশ্ন →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি